রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

উপর্যুপরি কোপের আঘাতে আহত ৩

  • rahul raj
  • আপডেট সময় : ০১:০০:১১ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার বড়শলুয়ায় শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামে এক শিশুকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যায় বড়শলুয়া গ্রামের বসতিপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে উভয় পক্ষের তিনজন গুরুতর আহত হয়। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের বসতিপাড়ার অতিয়ারের দুই ছেলে মিরাজুল ইসলাম (২৫), মহিদুল ইসলাম (৩২) ও একই এলাকার আসাদুজ্জামানের ছেলে শহিদুল ইসলাম (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে বসতিপাড়ার বরকতুল্লার শিশুকন্যা তাবাচ্ছুমের (৬) সঙ্গে একই এলাকার শহিদুলের ছেলে নাঈম খেলা করছিল৷ এ সময় নাঈম ও তাবাচ্ছুমের মধ্যে কোনো এক বিষয় নিয়ে মারামারি হয়। পরে নাঈম তার বাবা শহিদুলের কাছে তাবাচ্ছুমের বিরুদ্ধে নালিশ করে। এতে ক্ষিপ্ত হয়ে তাবাচ্ছুমকে বাঁশের কঞ্চি দিয়ে মারধর করেন শহিদুল। পরে তাবাচ্ছুমের দুই চাচা মিরাজুল ও মহিদুল প্রতিবাদ করলে বাঁধে বাগবিত-া। এতে শহিদুল হাঁসুয়া নিয়ে মিরাজুল ও মহিদুলকে কুপিয়ে জখম করেন। পরে পাল্টা হামলায় শহিদুলও গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন৷ খবর পেয়ে রাতেই সদর থানার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বড়শলুয়ায় একটি শিশুকে মারধর করাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ হয়েছে৷ এ সংঘর্ষে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে এবং একজনকে লাঠিসোঁটা দিয়ে মাথা ফাটানো হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাইনি আমরা৷’ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

উপর্যুপরি কোপের আঘাতে আহত ৩

আপডেট সময় : ০১:০০:১১ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০১৯