সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মেহেরপুরে মিলল যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানা

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫৪:১১ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে নকল যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানা, বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসহ কারখানার মালিক রানাকে আটক করেছে। গতকাল রোববার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, কোনো কাগজপত্র ছাড়ায় এ বাড়িতে যৌন উত্তেজক সিরাপ তৈরি করা হতো। তবে কী পরিমাণ সিরাপ উদ্ধার করা হয়েছে তা জানতে চাইলে, গণনার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, আগের রাতে রানার নিজস্ব বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে রানার ভাড়া করা এ বাড়ির সন্ধান পাওয়ার পর সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। গতকাল রাতে অভিযান চালানো হলে তাঁর এ বাড়ি থেকে যৌন উত্তেজক সিরাপ তৈরির মিনি মেশিনসহ বিভিন্ন রং, মেডিসিন ও বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। রানা মেহেরপুরের মল্লিকপাড়ার নজরুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে মিলল যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানা

আপডেট সময় : ১২:৫৪:১১ অপরাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০১৯