সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

কোটচাঁদপুর ও মহেশপুরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৯:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

ভোট কেন্দ্রে আসতে বাধা, পোলিং এজেন্ট বের করে দেওয়াসহ কর্মীদের মারধরের অভিযোগ
নিউজ ডেস্ক:পঞ্চম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদের নির্বাচন বর্জন করেছে বিএনপি। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি সংবাদ সম্মেলনে ভোটারদের হুমকি, পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়ান। অন্যদিকে, মহেশপুর উপজেলা নির্বাচনে ধানের শীষ র্প্রাথী এস এম শাহজামান মোহন ভোট কেন্দ্রে ভোটারদের আসতে বাধা প্রদান, পোলিং এজেন্টদের গলাধাক্কা দিয়ে বের করে দেওয়া ও কর্মীদের মারধরের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। এদিকে, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ভোটারশূন্য ভোট কেন্দ্র। ভোটারদের উপস্থিতি ছিল নগন্য। নির্বাচনের কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন।
ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, ‘ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় বিএনপির ভোট বর্জনের বিষয়ে আমি কিছুই জানি না। তবে মিডিয়াকর্মীদের মাধ্যমে শুনেছি।’ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের বাধা প্রদান বা পোলিং এজেন্টদের বের করে দেওয়ার কোনো অভিযোগ বিএনপির প্রার্থীরা করেননি।’
জানা গেছে, কোটচাঁদপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী শরিফুন্নেছা মিকি ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রাজ্জাক। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সাংবাদিক খায়রুল হোসেন সাথী। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৮৮২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩টি। মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ময়জদ্দীন হামীদ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী এস এম শাহ জামান মোহন প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন মির সুলতানুজ্জামান লিটন। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৯১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১২টি।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কোটচাঁদপুর ও মহেশপুরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

আপডেট সময় : ১১:০৯:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯