সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জীবননগরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৬:০৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলামের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ। জানা যায়, উপজেলার বাঁকা গ্রামের গনি মিয়ার নাবালিকা মেয়ে আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মাহিরন খাতুনকে গোপনে একই উপজেলার উথলী ইউনিয়নের মৃগীমারী গ্রামের মৃত আনসার আলীর ছেলে জামাল হোসেনের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বেলা তিনটার দিকে জীবননগর উপজেলা ও বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তাঁরা জীবননগরের ইউএনওকে বিষয়টি জানালে ইউএনও সিরাজুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। সেই সঙ্গে নাবালিকা ওই স্কুলছাত্রীর লেখাপড়ার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন লোকমোর্চার প্রকল্প সমন্বয়কারী আ. আলিম সজল, প্রকল্প কর্মকর্তা আকাশ, বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি খলিলুর রহমান প্রমুখ।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জীবননগরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

আপডেট সময় : ১১:০৬:০৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯