সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

দর্শনা পরানপুরে হামলায় গৃহবধূ আহত

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০১:৫৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনার পরানপুরে খাস জমি দখলকে কেন্দ্র করে ভূমিহীন এক গৃহবধূর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় সাগর নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূ পারুল গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের রিফিউজি কলোনি পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ দামুড়হুদা মডেল থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ভূমিহীন পরিবারের সদস্যরা।
জানা যায়, দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের রিফিউজি কলোনি পাড়ায় বেশ কিছু খাস জমি রয়েছে। সেখানে স্থানীয় কয়েকজন ব্যক্তি বেশ কিছু দিন ধরে অবৈধভাবে দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা এবং বাঁশের বেড়া দিয়ে ঘিরে গাছ লাগিয়ে সরকারি খাস জমি দখলের পাঁয়তারা শুরু করেছেন। ওই খাস জমির এক পাশে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন একই গ্রামের মৃত সফিউদ্দিনের ছেলে ভূমিহীন হারুন ও তাঁর স্ত্রী পারভীন আক্তার পারুল। হারুনের বসতভিটার পাশে পড়ে থাকা ফাঁকা জায়গা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন একই এলাকার স্থানীয় সবুর আলী নামের এক ব্যক্তি। ওই ফাঁকা স্থানে বাঁশের বেড়া দিয়ে গাছ লাগিয়ে পুরো খাস জমিটি অবৈধভাবে ভোগ দখলের জন্য প্রায়ই ভূমিহীন হারুন ও তাঁর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। ভূমিহীন হারুনের কেউ না থাকায় তিনি প্রতিবাদ করার সাহস পান না।
এরই মধ্যে গতকাল বেলা একটার দিকে ভূমিহীন হারুনের স্ত্রী পারভীন আক্তার পারুলকে উদ্দেশ্য করে স্থানীয় সবুরের ছেলে সাগর (২৫) অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় গৃহবধূ পারুলের ওপর চড়াও হয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন পারুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসা শেষে গৃহবধূ পারুলকে নিজ বাড়িতে নিয়ে আসেন তাঁর পরিবারের লোকজন। এ ঘটনায় পারুলের স্বামী হারুন ও পরিবারের সদস্যরা জানান, আজ দামুড়হুদা মডেল থানায় মামলা করে আইনের আশ্রয় নেবেন ভুক্তভোগী পরিবার।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দর্শনা পরানপুরে হামলায় গৃহবধূ আহত

আপডেট সময় : ১১:০১:৫৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯