মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ১৩ মার্চ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫১:০৫ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছোঁড়া ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ছাত্রলীগের ওই দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম প্রতিবেদন দাখিলের জন্য এদিন ধার্য করেছেন।

আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের (বর্তমানে বহিষ্কৃত) সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের (বর্তমানে বহিষ্কৃত) সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

গত বছর ৪ ডিসেম্বর এ মামলায় আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই ইমরানুল আসামিদের ৭ দিনের রিমান্ড দেন। কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে গত বছর ১৭ নভেম্বর ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের তিন হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ গত বছর ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে যায়। এ সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের একপর্যায়ে আসামি সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়। গুলি বর্ষণের ওই ছবি মিডিয়ায় প্রকাশ হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি দুজনকেই বহিষ্কার করে।

ওই ঘটনায় এসআই মো. মান্নান শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতা সাব্বির হোসেন ও আশিকুর রহমানসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ১৩ মার্চ !

আপডেট সময় : ১২:৫১:০৫ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭