সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

গাংনীতে স্বামী পরিত্যক্তা নারীর লাশ উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২০:৪৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে পারভিনা খাতুন (৪৩) নামের এক স্বামী পরিত্যক্তা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার হাড়াভাঙ্গা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পারভিনা খাতুন উপজেলার কাজিপুর গ্রামের আতর আলীর মেয়ে ও কাজিপুর ইউপি চেয়ারম্যান রাহাতুল্লাহর শালিকা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, হাড়াভাঙ্গা মাদ্রাসা বাজারে পারভিনা নামের এক নারীর লাশ রয়েছে এমন সংবাদ পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা সুরতহাল প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে।
কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু নাতেক জানান, গলায় ওড়না বাঁধা এক নারীর লাশ বাজারের একটি দোকানের সামনে রয়েছে, স্থানীয় লোকজনের মাধ্যমে এমন খবর পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তবে ঘটনা সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
কাজিপুর ইউপি চেয়ারম্যান রাহাতুল্লাহ জানান, পারভিনা তাঁর বাড়িতেই থাকতেন। তবে কখন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তিনি জানেন না।
পারভিনার চাচাতো ভাই নবী উদ্দীন জানান, পারভিনা খাতুনের গত দুই বছর আগে মাথায় সমস্যা হয়। পারভিনার বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী বালিয়াঘাট গ্রামের জুলহাসের সঙ্গে। পরে দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

গাংনীতে স্বামী পরিত্যক্তা নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:২০:৪৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯