রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সড়কে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৭:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

পোড়াপাড়ায় মোটরসাইকেলের সঙ্গে দ্রুতগতির ট্রাকের ধাক্কা
নিউজ ডেস্ক:মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পোড়াপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাণী খাতুন (২৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাণী খাতুন মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের নাছিমুজ্জামানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাণী খাতুন তাঁর শ^শুর আব্দুর রাজ্জাকের মোটরসাইকেলযোগে গাংনী থেকে বাড়ি যাচ্ছিলেন। পথের মধ্যে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া নামক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাণী খাতুন রক্তাক্ত জখম হন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের চিকিৎসক আরেফিন সিদ্দিকী বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই রাণীর মৃত্যু হয়। গুরুতর আঘাতে রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত রানী খাতুনের শ^শুর আব্দুর রাজ্জাক বলেন, ‘দ্রুতগতিতে ট্রাক ধাক্কা দিলে আমি মোটরসাইকেল সামলাতে পারিনি। পেছন থেকে রাণী ছিটকে পিচঢালা রাস্তার ওপর পড়ে যায়।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘ট্রাকটি আটকের চেষ্টা চলছে। মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সড়কে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু!

আপডেট সময় : ১০:২৭:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯