রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল

ব্যাহত শিক্ষা কার্যক্রম, সংস্কারের দাবি

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২০:৩২ অপরাহ্ণ, রবিবার, ৬ অক্টোবর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসার ভবনটি ঝুঁকিপূর্ণ
নিউজ ডেস্ক:দামুড়হুদার হাউলি ইউনিয়নের জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসার পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে মাদ্রাসা প্রাঙ্গণে টিনের ছাউনি দিয়ে তার নিচে শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শুষ্ক মৌসুমে কোনো রকমভাবে পাঠদান চললেও বৃষ্টি হলে পড়তে হয় বিপাকে। এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ৪৪৫ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানটির পুরোনো ভবন পুনঃনির্মাণ অথবা সংস্কার না হলে এ প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা ব্যাহত হবে বলে মনে করেন এলাকাবাসী।
মাদ্রাসার প্রধান শিক্ষক সহিদুল ইসলাম জানান, জয়রামপুর দাখিল মাদ্রাসায় এটি প্রথম স্থাপিত ভবন। ভবনের বয়স অনেক দিন হওয়ায় বিভিন্ন স্থানে পলেস্তারা খসে গিয়ে রড বেরিয়ে গেছে। সেই সঙ্গে এ বছরে ঝড়ের সময় ভবনের ওপরের টিন উড়ে গেছে। তাই শিক্ষার্থীদের মাদ্রাসা প্রাঙ্গণে টিনের চাল দিয়ে ক্লাস নেওয়া হয়। এতে ঝড় বৃষ্টি হলে সমস্যা হয়।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জানান, ‘বিষয়টা আমার জানা ছিল না। তবে এবার বরাদ্দ এলে আলাপ-আলোচনা করে সংস্কারের ব্যবস্থা করা যায় কি না দেখব।’

ট্যাগস :

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র

ব্যাহত শিক্ষা কার্যক্রম, সংস্কারের দাবি

আপডেট সময় : ১২:২০:৩২ অপরাহ্ণ, রবিবার, ৬ অক্টোবর ২০১৯