মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দুদকের মামলায় গণপূর্তমন্ত্রীর জামিন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩৬:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক)করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নুরের আদালতে মন্ত্রীসহ একই মামলা আরও একজন আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

অপর আসামি হলেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার চৌধুরী।
জরুরি অবস্থা চলাকালীন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে এই দুর্নীতির মামলাটি করা হয়েছিলো।
দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাবলু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও ফখরুল আনোয়ারের আত্মসমর্পণ ও জামিন হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারে একই দপ্তরের দায়িত্বে ছিলেন।  সেই সময়ে সরকারি জমি নিয়ে দুর্নীতির অভিযোগে দুদকের উপ পরিচালক জাহাঙ্গীর আলম ২০০৭ সালের ২২ নভেম্বর চট্টগ্রামের ডবলমুরিং থানায় এই মামলাটি দায়ের করেছিলেন। ইঞ্জিনিয়ার মোশাররফ ছাড়াও এই মামলায় আসামি করা হয় ফটিকছড়ি উপজেলার তৎকালীন এমপি রফিকুল আনোয়ার ও তার ছোট ভাই হোটেল গোল্ডেন ইন লিমিডেটের পরিচালক ফখরুল আনোয়ারকে। পরে রফিকুল আনোয়ারের মৃত্যু হলে আসামির তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়।

জরুরি অবস্থা শেষে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাইকোর্ট থেকে ইঞ্জিনিয়ার মোশাররফকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলেও প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে তা বাতিল করা হয়।
গত বছরের ৮ মে আপিল বিভাগের এই আদেশ আসার পর ওই দুর্নীতি মামলার তদন্ত আবারও শুরু করেছে দুদক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

দুদকের মামলায় গণপূর্তমন্ত্রীর জামিন !

আপডেট সময় : ০৫:৩৬:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭