সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

তিন বছর পর নায়িকা অন্তরার লাশ উত্তোলন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৬:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পুনঃতদন্তের জন্য তিন বছর পর চিত্রনায়িকা পারভীন আক্তার অন্তরার লাশ কবর থেকে তোলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল আজিমপুর কবরস্থান থেকে লাশ তোলে।
২০১৪ সালের ৮ জানুয়ারি মৃত্যুর পর থেকেই অন্তরাকে হত্যার অভিযোগ করে আসছেন স্বজনেরা।
গত ১২ জানুয়ারি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দশম আদালতের বিচারক অন্তরার লাশ তোলার নির্দেশ দেন।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। আদালতের আদেশে তারাই লাশটি তুলেছে। ডিবি পুলিশ তদন্তের স্বার্থে নানা পরীক্ষা-নিরীক্ষা করবে। গোয়েন্দা পুলিশের এডিসি আমিনুল ইসলাম মামলাটি তদারকি করছেন।’

এডিসি আমিনুল ইসলাম মঙ্গলবার দুপুরে বলেন, ‘এখন কথা বলার সময় নেই। পরে সব বলব।’
অন্তরার মৃত্যুর পর তার মা আমেনা খাতুন অভিযোগ করেছিলেন, অন্তরাকে হত্যা করা হয়েছে।

সে সময় তিনি জানিয়েছিলেন, অন্তরার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে এবং অর্থের লোভে নিজেকে অবিবাহিত বলে ২০১০ সালের ২৬ মে অন্তরাকে বিয়ে করেন খোকন। বিয়ের কিছুদিন পর অন্তরা জানতে পারেন খোকনের স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে। অন্তরা তার দ্বিতীয় স্ত্রী। এরপর থেকে শুরু হয় পারিবারিক কলহ।

পাগল মন, প্রেমের কসম, লেডি র‌্যাম্বো, শয়তান মানুষ, নাগ-নাগিনীর প্রেমসহ বেশকয়েকটি দর্শকপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

তিন বছর পর নায়িকা অন্তরার লাশ উত্তোলন !

আপডেট সময় : ০৫:১৬:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭