সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

গাড়ি আমদানিতে রাজস্ব ফাঁকি, গ্রেপ্তার ১

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১০:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কারনেট ‍সুবিধায় গাড়ি আমদানি করে শুল্ক ও রেজিস্ট্রেশন বাবদ সরকারের ১ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ১৬৭ টাকার ক্ষতি করায় মামলা দায়ের করা হয়েছে।
একই সঙ্গে আসামি মোরশেদ আলম বেলালকে গ্রেপ্তার করেছে দু্র্নীতি দমন কমিশন (দুদক)।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার সিলেটের কোতোয়ালি মডেল থানায় মামলাটি (মামলা নং-0৭) দায়ের করা হয়। এরপরই সিলেটের বাগবাড়ী এলাকা থেকে আসামি মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মামলার এজাহার সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী রূপা মিয়া ২০১০ সালে কারনেট ডি প্যাসেজ সুবিধায় লন্ডন থেকে চট্টগ্রাম পোর্টের মাধ্যমে একটি লেক্সাস ব্র্যান্ডের গাড়ি এনে সিলেটের বিশ্বনাথ উপজেলার পঙ্খি খানের মাধ্যমে সুনামগঞ্জের মো. মোরশেদ আলম বেলালের কাছে ২৯ লাখ টাকায় বিক্রি করেন। মোরশেদ আলম বেলাল বিআরটিএ’র সিলেট সার্কেলের সহকারী পরিচালক এনায়েত হোসেন, ইন্সপেক্টর কেশব কুমার ও উচ্চমান সহকারী আবদুর রবের সহায়তায় ১৭ লাখ টাকার বিনিময়ে  অবৈধ গাড়ির রেজিস্ট্রেশন করেন।

সূত্র আরো জানায়, অবৈধভাবে আমদানি গাড়ি রেজিস্ট্রেশন করায় সরকারের ১ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ১৬৭ টাকার ক্ষতি করেন। অতঃপর কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে মোরশেদ আলমের জিম্মা থেকে গাড়িটি জব্দ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

গাড়ি আমদানিতে রাজস্ব ফাঁকি, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০১:১০:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭