সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

প্রতারণার মামলায় ট্রাভেল এজেন্সির মালিক কারাগারে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৫:৪৫ অপরাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কুমিল্লায় রিয়া এয়ার ইন্টারন্যাশনাল ও তানজির ইন্টারন্যাশনাল নামের ট্রাভেল এজেন্সির মালিক মো. আবু তাহেরকে প্রতারণার মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচারক সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার আইনজীবী কামরুজ্জামান বাবুল জানান, আবু তাহের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার টুয়া গ্রামের আরিফুর রহমানকে পোল্যান্ড নেওয়ার কথা বলে চার লাখ টাকা নেন। তারপর তিন বছর ঘুরানোর পরও তাকে পোল্যান্ড নিতে পারেননি এবং টাকাও ফেরত দেননি। আবু তাহেরও একই গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে জানতে চাইলে আবু তাহের নানা টালবাহানা করে। আরিফুর রহমান নিরুপায় হয়ে ২০১৩ সালে কুমিল্লার আদালতে আবু তাহেরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানির পরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলি ৮ জানুয়ারি আবু তাহেরকে পাঁচ বছরের কারাদণ্ড ও চার লাখ টাকা অর্থদণ্ড দেন। এ ছাড়া তাকে এক মাসের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। রোববার তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

প্রতারণার মামলায় ট্রাভেল এজেন্সির মালিক কারাগারে !

আপডেট সময় : ১২:৩৫:৪৫ অপরাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭