মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কোমরের বেল্ট ও ট্রলি ব্যাগের রডে সোনা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৪:২৪ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অভিনব কৌশলে আনা প্রায় ১৭ লাখ টাকার সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।
শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব সোনা উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার সকালে মো. মাসুদ নামে এক যাত্রীর কাছ থেকে ৩৭০ গ্রাম সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। তিনি সকালে বিমান বাংলাদেশের বিজি ০৮৭ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষ করে ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে কোনো ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল ত্যাগের আগে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। এরপর তার দেহ ও ব্যাগ তল্লাশি করে সোনাগুলো উদ্ধার করা হয়।

মইনুল বলেন, সুকৌশলে কোমরের বেল্টের বকলেসের ভেতরে এবং ট্রলি ব্যাগের বডি নির্মাণে ব্যবহৃত রডের ভেতর সোনার বারগুলো ২৩টি টুকরা করে নিয়ে আসেন মাসুদ। জব্দ করা ওই সোনার বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা। মাসুদের বাড়ি বরিশাল জেলার চরকাউয়া। মাসুদ মালয়েশিয়ায় রেস্টুরেন্ট শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি আমাদের বলেছেন, এক বছর পর তিনি দেশে এসেছেন। রফিক নামে তার প্রতিবেশীর বেল্ট ও ব্যাগটি পৌঁছে দেওয়ার জন্য বহন করছিলেন। ভেতরে কী আছে তা তিনি জানেন না। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কোমরের বেল্ট ও ট্রলি ব্যাগের রডে সোনা !

আপডেট সময় : ০৬:২৪:২৪ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭