সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ফের পুলিশের হাতে নিগৃহীত সাংবাদিক !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫৮:১৮ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এটিএন নিউজের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই শাহবাগে আবারো পুলিশের নিগ্রহের শিকার হলেন ফটোসাংবাদিক জীবন আহমেদ (৩১)।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কয়েকজন পুলিশ সদস্য তাকে লাঞ্ছিত করেন। জীবন গণমাধ্যমকর্মীদের জানান, তিনি সম্প্রতি একটি জাতীয় দৈনিকে যোগদান করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা বাজার কিছু সময় পর পেশাগত দায়িত্ব পালন করতে টিএসসির বিপরীত দিকের সোহরাওয়ার্দী উদ্যান গেটের বটতলায় মোটরসাইকেল রাখেন। এ সময় একজন পুলিশ কর্মকর্তা এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ধাক্কা মেরে বলেন, মোটরসাইকেল সরান।

এ সময় কেন ধাক্কা দিলেন তা জানতে চাওয়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পেছন থেকে পুলিশের দুজন কনস্টেবল এসে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং গালমন্দ করে তারা বলেন, তোর সাংবাদিকতা কত দিনের দেখিয়ে দিচ্ছি। তাকে এক পর্যায়ে থানায় নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়। এ সময়  আশপাশ থেকে অন্য সংবাদকর্মীরা এসে তাকে উদ্ধার করে।

ভুক্তভোগী জীবন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাকে বললেই হতো। তা না করে আমাকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করেছে। এর প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হলাম।
সাংবাদিককে মারধরের কথা শুনেছেন উল্লেখ করে শুক্রবার রাতে রমনা জোনের পুলিশের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ‘শাহবাগ থানার ওসিকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। কেন এ ঘটনা ঘটেছে পরে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ফের পুলিশের হাতে নিগৃহীত সাংবাদিক !

আপডেট সময় : ০৫:৫৮:১৮ অপরাহ্ণ, শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৭