সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আমদানি নিষিদ্ধ ৪৬ হাজার শলাকা সিগারেট জব্দ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩০:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ  ৪৬ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

২৩০ কার্টনে পাওয়া ওই সিগারেটের বাজার মূল্য ১৮ লাখ টাকা। ১৭০ কার্টনে বেনসন অ্যান্ড হেজেজ  ব্রান্ডের  ও ৬০ কার্টনে ৩০৩ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।
বৃহস্পতিবার সকালে শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে ওই সিগারেট জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, জব্দকৃত সিগারেট  মোহাম্মদ রাশেদ এক ব্যক্তি (পাসপোর্ট নং- বিএল ০৭৭১৯৩১) দুবাই থেকে  বাংলাদেশ বিমানের  বিজি-০৪৮ এর মাধ্যমে  পৌনে ১১টায় ঢাকায় অবতরণ করেন।  গোপন সংবাদের ভিত্তিতে ব্যাগেজ বেল্ট নম্বর ৮ থেকে ব্যাগেজ সংগ্রহ করার পর যাত্রীকে কাস্টমস হলে নিয়ে আসা হয়।  এরপর তল্লাশি চালিয়ে আমদানি  নিষিদ্ধ  ৪৬ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়।

সূত্র আরো জানায়, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে। পণ্যের শুল্ক করসহ সিগারেটের মূল্য প্রায় ১৮ লাখ ৪০ হাজার টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আমদানি নিষিদ্ধ ৪৬ হাজার শলাকা সিগারেট জব্দ !

আপডেট সময় : ০৬:৩০:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭