মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শিক্ষক শ্যামল কান্তির পুলিশি প্রহরা প্রত্যাহার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৮:২১ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের পুলিশি প্রহরা প্রত্যাহার করা হয়েছে।
বুধবার সকাল থেকে তার নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পুলিশ প্রহরা প্রত্যাহার করে নেওয়ায় সকালে স্কুলে যেতে পারেননি তিনি।

শ্যামল কান্তি ভক্ত জানান, তিনি সপরিবারে বসবাস করেন নগরীর খানপুর এলাকায়। ঘটনার পর থেকে প্রায় ছয় মাস পুলিশ প্রহরা থাকত। দিনের বেলায় পুলিশের তিনজন সদস্য, রাতের বেলায় ছয়জন সদস্য তার পরিবারকে নিরাপত্তা দিত। প্রতিদিন পুলিশের তিনজন সদস্য তাকে প্রহরা দিয়ে স্কুলে নিয়ে যেত। বুধবার সকালে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমি পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ভবিষ্যত নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি আমাকে আশ্বস্ত করলেও আমি এখন নিরাপত্তাহীনতা ভুগছি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বিশেষ পরিস্থিতির কারণে তাকে এ পর্যন্ত পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় পোশাকধারী পুলিশ তুলে নেওয়া হয়েছে। তবে তার নিরাপত্তায় পুলিশ দৃষ্টি রাখবে। ভবিষ্যতে তিনি প্রয়োজন মনে করলে তাকে নিরাপত্তা দেওয়া হবে।

গত ১৩ মে ধর্মীয় অবমাননাকর কটূক্তির অভিযোগ এনে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে কান ধরে উঠ-বস করানোর ঘটনায় সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ প্রেক্ষাপটে তাকে নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

শিক্ষক শ্যামল কান্তির পুলিশি প্রহরা প্রত্যাহার !

আপডেট সময় : ০৬:৪৮:২১ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭