সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

লক্ষ্মীপুরে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধে কৃষক আবদুল মান্নান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে অব্যাহতি দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- আলাউদ্দিন, আবদুল আজিজ, রিয়াজ হোসেন, ফয়সাল ও নূর আলম। এদের মধ্যে আলাউদ্দিন ও নূরে আলম পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১১ ডিসেম্বর রায়পুর উপজেলার চরপাতা গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষ আলাউদ্দিন ও আবদুল আজিজের নেতৃত্বে কৃষক আবদুল মান্নানকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিনই নিহতের ছেলে মো. রাজু বাদী হয়ে ১০ জনের নামে রায়পুর থানায় মামলা করেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন !

আপডেট সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭