সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

রাগীব আলীর জালিয়াতি মামলার রায় বৃহস্পতিবার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৪:১৯ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেটের তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিয়ে ভূমি জালিয়াতি মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে।

সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো বুধবার রায়ের এ তারিখ ধার্য করেন।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, আদালতে বুধবার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। পরে বিচারক আগামীকাল রায়ের তারিখ ধার্য করেন।

প্রসঙ্গত, তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে এ বাগান দখল করেন রাগীব আলী। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এসএম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি এবং সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুটি মামলা দায়ের করেন।

গত বছরের ১৯ জানুয়ারি ওই মামলা দুটি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। পরে ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল এবং ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই ভারতে পালিয়ে যান। পরে ১২ নভেম্বর জকিগঞ্জ সীমান্তে গ্রেপ্তার হন আবদুল হাই। আর রাগীব আলী ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জে গ্রেপ্তার হন। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রাগীব আলীর জালিয়াতি মামলার রায় বৃহস্পতিবার !

আপডেট সময় : ০৬:৩৪:১৯ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭