সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জঙ্গি আস্তানায় আহত সাবিনা নানার হেফাজতে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৬:৫৯ অপরাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় আহত শিশু সাবিনাকে তার নানা শাহ আলমের হেফাজতে দিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটি)।
আহত হওয়ার পর সাবিনাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠেছে। হাসপাতালে ৩৭ দিন থাকার পর তাকে তার নানার কাছে হস্তান্তর করা হয়েছে।

সিটির পরিদর্শক সাইদুর রহমান সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে গিয়ে সাবিনাকে তার নানার হাতে তুলে দেন।
সাইদুর রহমান বলেন, ‘ঢামেক হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সাবিনা এখন সম্পূর্ণ সুস্থ্য। আমরা তার সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে তার নানার হেফাজতে দিয়েছি।’

হাসপাতাল ছাড়ার আগে সাবিনাকে হাসি খুশি দেখা গেছে। হাসপাতালে তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছ থেকে বিদায় নিতে দেখা গেছে।

গত বছরের ২৪ ডিসেম্বর ভোরে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। সকালে দুই শিশুসহ দুই নারী আত্মসমর্পন করেন। দুপুরে সাবিনাকে নিয়ে বেরিয়ে আসেন তার মা শাকিরা এবং আত্মঘাতি হামলায় ঘটনাস্থলে নিহত হন। এতে সাবিনা মারাত্মকভাবে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ওই দিনই তার দেহে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপাচার শেষে চিকিৎসকরা জানান, সাবিনার পেটে, বুকে ও দেহের বিভিন্ন স্থানে বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
সাবিনার বাবার নাম মো. ইকবাল। তিনি প্রায় তিন বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জঙ্গি আস্তানায় আহত সাবিনা নানার হেফাজতে !

আপডেট সময় : ০৬:২৬:৫৯ অপরাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭