সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যৌতুকের জন্য মারাত্মক জখম করলে যাবজ্জীবন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:০৮:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
  • ৮২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যৌতুকের জন্য আত্মহত্যায় প্ররোচিত করলে ১৪ বছর এবং মারাত্মক জখম করলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদেণ্ডের বিধান রেখে ‘যৌতুক নিরোধ আইন-২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটির অনুমোদন দেওয়া হয় বলে সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান।

সাংবাদিকদের তিনি বলেন, নতুন ধারায় যৌতুকের জন্য প্ররোচিত কিংবা অঙ্গহানির জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার জন্য ১৪ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে, পাশাপাশি জরিমানা করা হবে (জরিমানার অর্থ পরিমাণ নির্ধারণ করা নাই)।

মোহাম্মদ শফিউল আলম আরও বলেন, যৌতুকের জন্য মারাত্মক জখম করলে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১২ বছর সশ্রম করাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং দণ্ডের অতিরিক্ত অর্থ দণ্ডে দণ্ডিত হবেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

যৌতুকের জন্য মারাত্মক জখম করলে যাবজ্জীবন !

আপডেট সময় : ০৩:০৮:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭