মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় কারাগারের পাশে নিম্ন আদালত রাখা দরকার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৪:০০ অপরাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আসামি ছিনতাইয়ের ঝুঁকি এড়াতে কেন্দ্রীয় কারাগারের আশপাশে নিম্ন আদালত রাখা দরকার বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সোমবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, কেন্দ্রীয় কারাগারের আশপাশে আদালত না থাকায় অনেক দুর্ঘটনা ঘটে। কারণ আমরা দেখেছি কাশিমপুর কারাগার থেকে আনা নেওয়া করতে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এজন্য দুর্ধর্ষ আসামিদের আদালতে আনা খুই ঝুঁকিপূর্ণ। এজন্য কারাগারের পাশে নিম্ন আদালত থাকলে এ ঝুঁকিটা থাকবে না।

তিনি বলেন, ঢাকার নিম্ন আদালত স্থানান্তরের বিষয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। তিনি এতে সম্মত হয়েছেন। কিন্তু আমি বুঝতে পারছি না এরপরও নিম্ন আদালতে একটি নতুন ভবন নির্মিত হচ্ছে।

বিডিআর বিদ্রোহ মামলা খুব দ্রুত নিষ্পতির আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, পিলখানার বিডিআর বিদ্রোহ মামলা খুব দ্রুতই নিষ্পত্তি করা হবে। আমি বিচারকদের সঙ্গে আলোচনা করেছি।

এসকে সিনহা বলেন, আমার (প্রধান বিচারপতির) ব্যক্তিগত কোনো ফান্ড নেই। তারপরও আমার পক্ষ থেকে আসামিদের এক ল‍াখ টাকার বই দেওয়া হয়েছে। বইগুলো জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কাজী নজরুল ইসলামের উপর লেখা। এছাড়াও বাইরের কিছু বই রয়েছে তা বাংলায় অনুবাদ করা। আইজি প্রিজনকে কারাগারে একটি উন্নত লাইব্রেরি করে কয়েদিদের বইগুলো পড়তে দেওয়ার নির্দেশ দেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কেন্দ্রীয় কারাগারের পাশে নিম্ন আদালত রাখা দরকার !

আপডেট সময় : ১২:২৪:০০ অপরাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭