মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

লালপুরে বাস-সিএনজি সংঘর্ষে ১৫জন নিহতের ঘটনায় মামলা দায়ের

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪৫:৩৫ অপরাহ্ণ, রবিবার, ২৬ আগস্ট ২০১৮
  • ৮২৩ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় বাসের মালিক-চালকসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। রবিবার (২৬শে আগষ্ট) সকালে লালপুর থানায় এ মামলাটি দায়ের করেন বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইউসুফ আলী।
মামলায় দুর্ঘটনা কবলিত হিউম্যান হলারের (সিএনজি) মালিক, চালক, সহকারী, সিএনজি মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাসের চালক ও মালিককে অভিযুক্ত করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসুন নুর জানান, শনিবার রাতে এজাহার লিখে লালপুর থানায় পাঠানো হয়। সকালে মামলাটি রের্কড করা হয়।
তিনি আরও জানান, নিহত ১৫ জনের মধ্যে ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো বনপাড়া হাইওয়ে থানায় রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা শঙ্কামুক্ত।
লালপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জুয়েল জানান, মামলা দায়েরের পরপরই তদন্ত কার্য্যক্রম শুরু হয়েছে। বাসমালিক ও চালকসহ আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। তবে মামলা তদন্তের স্বার্থে আসামিদের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে।
শনিবার (২৫শে আগষ্ট) বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের লালপুরে বাসের ধাক্কায় লেগুনার ১৫ যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে দু’টি শিশু, সাতজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কমপক্ষে ২০ জন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

লালপুরে বাস-সিএনজি সংঘর্ষে ১৫জন নিহতের ঘটনায় মামলা দায়ের

আপডেট সময় : ১১:৪৫:৩৫ অপরাহ্ণ, রবিবার, ২৬ আগস্ট ২০১৮