সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪২:৪০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ দিন ধার্য করেন। যার ফলে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এ নিয়ে ২৭ বার পেছাল।

গতকাল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু শাহবাগ থানা পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক আগামী ১৯ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেলে শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া বলেছিলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।

এ সময় তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে। ’

এ ঘটনার পর ২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে বাদী হয়ে দণ্ডবিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারার অপরাধে খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি করেন। ওই দিন শুনানি শেষে বিচারক শাহবাগ থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল !

আপডেট সময় : ১১:৪২:৪০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭