মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বীরগঞ্জে ভূয়া সাংবাদিক গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:০৩:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
  • ৭৬৯ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ওয়ারলেস সেট এবং বিভিন্ন পত্রিকার পরিচয় পত্র সহ ভূয়া সাংবাদিককে গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ।
বীরগঞ্জ থানার এএসআই মোঃ মামুনুর রশীদ মামুন জানান, বুধবার গভীর রাতে উপজেলার প্রত্যন্ত এলাকা শিবরামপুর ইউনিয়নের মুরারীপুরে আসামী ধরার অভিযান চালাতে গেলে মোঃ আদনান ফেরদৌস (২৭) নামে এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। তার কথা বার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তার দেহ তল্লাশী করা হয়। এ সময় তার কাছ হতে একটি ওয়ারলেস সেট এবং একটি পত্রিকার পরিচয় পত্র উদ্ধার করা হয়। মোঃ আদনান ফেরদৌস (২৭) পলাশবাড়ী ইউনিয়নের বাগানবাড়ী এলাকার জয়নাল আবেদীনের পুত্র।
বীরগঞ্জ থানার এসআই মোঃ দুলাল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মোঃ আদনান ফেরদৌসকে নিয়ে নানামুখী সন্দেহের সৃষ্টি হয়েছে। সে এলাকায় নিজেকে কখনও দুদক কর্মকর্তা এবং কখন র‌্যাবের কর্মকর্তা পরিচয় দিয়েছে বলে এলাকার অনেকে নিশ্চিত করেছেন। তার কাছ থেকে একটি ওয়ারলেসসেট এবং কয়েকটি পত্রিকার পরিচয় পত্রসহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। সে কোন অপতৎপর সাথে জড়িত আছে কি না এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বীরগঞ্জে ভূয়া সাংবাদিক গ্রেফতার

আপডেট সময় : ০৯:০৩:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮