সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ঝিনাইদহে যাত্রীবাহী পুর্বাশা বাসের ধাক্কায় এক কারারক্ষী নিহত,আহত এক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:১২:০৭ অপরাহ্ণ, সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৮
  • ৮৪২ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহে বাস চাপায় জুলফিকার আলী (৩৪) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন শাকিল হোসেন (২৩) নামে আরেকজন কারারক্ষী। রোববার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ঝিনাইদহ কারাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার আলীর বাড়ি যশোরের মনিরামপুরে এবং আহত শাকিলের বাড়ির নড়াইলের লোহাগাড়ায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সন্ধ্যায় ঝিনাইদহ শহর থেকে জুলফিকার ও শাকিল মোটরসাইকেলে করে তাদের ডান পাশে রাস্তা জেলা কারাগারের দিকে মোড় নিতেই পেছন দিক থেকে আসা দুরপাল্লার একটি গাড়ী ধাক্কা দেই। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা গামী দ্রুতগতির যাত্রীবাহী পুর্বাশা বাস মোটরসাইকেলটিকে স্বজরে ধাক্কা দিয়ে পিশে ফেলে। এতে জুলফিকার ও শাকিল গুরুতর আহত হন। আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জুলফিকারকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন শাকিলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে যাত্রীবাহী পুর্বাশা বাসের ধাক্কায় এক কারারক্ষী নিহত,আহত এক

আপডেট সময় : ০৭:১২:০৭ অপরাহ্ণ, সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৮