মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে বিভিন্ন রাজনৈতিকদল থেকে ৫’শ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:১৫:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৬৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামের বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৫ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার রাতে শহরের চাকলা পাড়ায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডুর রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল আহমেদ, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, পবহাটি গ্রামের আওয়ামী লীগ নেতা বদিরুজ্জামান ভন্ডুল, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, কাজী জাহিদ হাসান দিপু, কৃষক লীগ নেতা আনারুল ইসলাম, তৈয়ব আলী, প্রমুখ। আলোচনা সভা শেষে সদর উপজেলার পবহাটি ও হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিএনপিসহ বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা প্রধান অতিথির হাতে ফুল আওয়ামী লীগে যোগদান করেন। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য যেভাবে কাজ করছে তাতে করে বিরোধী দলের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হবার ইচ্ছে পোষণ করছে। এরই ধারাবাহিকতায় আজকে নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। যারা আওয়ামী লীগে যোগদান করেছে তাদের সকলকেই সাধুবাদ জানাই। যোগদানকৃত নেতৃবৃন্দ সেসময় বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে বিএনপির রাজনৈতিক সখ্যতা, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের অবমূল্যায়নসহ জনগণের মৌলিক দাবিগুলো নিয়ে আন্দোলন না করে ক্ষমতায় আসার রাজনীতিকে প্রধান করে তোলায় তারা বিএনপি থেকে অব্যাহতি নিয়ে আওয়ামী লীগে যোগ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝিনাইদহে বিভিন্ন রাজনৈতিকদল থেকে ৫’শ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

আপডেট সময় : ০৯:১৫:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৮