মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

লামায় শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার উদ্বোধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৩:৩১:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৬৮ বার পড়া হয়েছে

মো.ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী পরিষদ সভাকক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ের মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে সোমবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন, নির্বাহী অফিসার খিনওয়ান নু। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভূইঁয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশীষ কুমার মহাজন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম ইমতিয়াজ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, সংগীত শিল্পী-প্রশিক্ষকগণ। উদ্বোধনী অনুষ্টানে বক্তারা বলেন, এ ধরণের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা স্বদেশ প্রেম, সৎ, যোগ্য, চরিত্রবান ও মেধাবী শিক্ষার্থী হিসেবে তৈরী হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

লামায় শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় : ০৩:৩১:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৮