মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে একযোগে ৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা পদ্ধতির উদ্বোধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:০৫:৫৫ অপরাহ্ণ, বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০১৮
  • ৮৬৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার ৮১ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ডিজিটাল হাজিরা পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার উপজেলা পরিষদ কার্যালয়ে এ ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন, সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন, সহকারী জেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহম্মেদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, শিক্ষক নেতা মহিউদ্দিন। এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ পদ্ধতি চালুর মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিদিনের উপস্থিতি জানানো হবে অভিভাবকদের। ফলে শ্রেণীকক্ষে উপস্থিতি বাড়বে ও শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হবে বলে আশা আয়োজকদের। আলোচনা সভা শেষে ৫০ জন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকা বৃত্তি প্রদাণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝিনাইদহে একযোগে ৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা পদ্ধতির উদ্বোধন

আপডেট সময় : ০৮:০৫:৫৫ অপরাহ্ণ, বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০১৮