মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শৈলকুপায় ৩টি হাত বোমাসহ বিএনপির ১০কর্মী আটক: ৭৫ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের মামলা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৫৭:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৭৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় সন্ত্রাস ও নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় ৩টি হাতবোমা, ১টি চাইনিজ কুড়াল, লাঠিশোঠা সহ ১০জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ঝাউদিয়া আবাসন এলাকা থেকে তাদের আটক করা হয়। এঘটনায় শৈলকুপা থানার এসআই ইমদাদ হোসেন বাদী হয়ে ১০জনের নামে ও অজ্ঞাত ৭০/৭৫ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের ও এই মামলা করেন। পুলিশ জানায়, আসামীদের উদ্দেশ্য ছিল নাশকতামূলক কর্মকান্ড করা, নির্বাচিত গনতান্ত্রিক সরকারকে উৎখাত, জননিরাপত্তা বিপন্ন করা, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদান, শান্তিপ্রিয় জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি, রাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্থ করে জনগনের বিভিন্ন শ্রেনীর মানুষের মধ্যে ঘৃনা বা শত্রুতা মনোভাব সৃষ্টির মাধ্যমে উসকানী দেওয়া। শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী জানান, ঝাউদিয়া আবাসন প্রকল্প এলাকায় সন্ত্রাস ও নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার শিতালী গ্রামের রফিকুল (৫২),কোর্টপাড়ার আমিনুর রহমান (বাদশা) (৫০),রয়েড়া গ্রামের রফিকুল ইসলাম (৪০),নওপাড়ার আখের আলী (৪০),বগুড়া গ্রামের ফরিদ মুন্সী (৩০),আবাইপুর গ্রামের আব্দুর রহমান (৩৫),ছাইভাঙ্গা গ্রামের জিন্নাহ আলী (৩৪),উলুবাড়ীয়া গ্রামের শ্যাম (৪০),চর ডাউটিয়া গ্রামের খবির উদ্দিন ও নতুন মালিথিয়া গ্রামের মনোয়ার হোসেন (৪৮)। এবিষয়ে মামলার বাদী এসআই এমদাদ হোসেন জানান, উপজেলার ঝাউদিয়া আবাসন প্রকল্প ব্রীজের দক্ষিণ পাশ থেকে গোপন বৈঠক করার সময় ৩টি হাতবোমা, ১টি চাইনিজ কুড়াল,লাঠি-সটাসহ বিএনপির ১০কর্মী কে আটক করা হয়। এঘটনায় সোমবার রাতে শৈলকুপায় থানায় মামলা হয়েছে। আসামীদের সকালে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

শৈলকুপায় ৩টি হাত বোমাসহ বিএনপির ১০কর্মী আটক: ৭৫ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের মামলা

আপডেট সময় : ০৭:৫৭:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০১৮