মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নান্দাইলে মাদ্রাসার ছাত্রী অপহরণ ॥ ৮ দিনেও উদ্বার নেই

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:০৬:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৮২ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নান্দাইল উপজেলার উম্মে কুলসুম কওমী মহিলার মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী মাসুদা আক্তার (১৫) অপহৃত হওয়ার ৮ দিন পরেও পুলিশ উদ্বার করতে পারেনি। জানাযায়, আচারগাঁও ইউনিয়নের দক্ষিন হাওলা পাড়া গ্রামের মো. আব্দুস সোবহানের কন্যা মাসুদা আক্তার গত ২৯ জানুয়ারী সকাল ৯টায় আচারগাঁও নদীরপাড় খালা শাহানারা বেগমের বাসা থেকে সকালের নাস্তা খেয়ে মাদ্রাসায় আসার পথে রহস্যজনক ভাবে অপহৃতা হয়। উক্ত অপহরণের ঘটনায় গত ৪ঠা ফেব্রুয়ারী ছাত্রীর ভাই মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে শাকিল মিয়া সহ অজ্ঞাত আসামী উল্লেখ করে একটি নিয়মিত মামলা করেন। মামলা নং ০৮/২/২০১৮ইং। মামলার আসামী উত্তর হাওলাপাড়া গ্রামের শাকিল মিয়াকে পুলিশ গ্রেফতার করে কোর্টে চালান দিয়ে ৭ দিনের রিমান্ড চেয়েছে বলে জানাগেছে। এদিকে ছাত্রী অপহরণের ৮ দিন পার হলেও এখন পর্যন্ত ছাত্রীটিকে পুলিশ উদ্ধার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সাত্তার জানান, গ্রেফতারকৃত আসামীকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে অপহৃতাকে উদ্ধার করার চেষ্টা করা হবে। এদিকে ছাত্রীর পরিবার ৮ দিনেও মেয়েটিকে খোজেঁ না পেয়ে এবং পুলিশ উদ্বার করতে না পারায় হতাশ হয়ে পড়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ অবিলম্বে অপহৃতা মাদ্রাসার ছাত্রী মাসুদাকে উদ্বার করার জোর ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

নান্দাইলে মাদ্রাসার ছাত্রী অপহরণ ॥ ৮ দিনেও উদ্বার নেই

আপডেট সময় : ০৫:০৬:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০১৮