মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের আইয়ুব আলী ডাকাতি ছেড়ে এখন রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৪২:২৮ অপরাহ্ণ, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৭৩ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের মধুদাহ গ্রামের আব্দুর রউফ মোল্লার ছেলে আইয়ুব আলী (৫৫)। অনেকেই আইয়ুব ডাকাত বলে চিনে তাকে। ২ সন্তানের পিতা সে। সবাই এখন স্বাবলম্বী। জীবনের প্রায় অর্ধেক সময় জেল খানায় কেটেছে তার। বর্তমানে সকল প্রকার অন্যায় অপরাধ থেকে দুরে থেকে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন সে। জানা যায়, আইয়ুব হোসেন শহরের নতুন কোর্ট এলাকায় একটি ডাকাতি মামলায় ১৪ বছর জেলে থেকে গত ৭ বছর আগে বের হন। এরপর থেকে আর গ্রামে ফেরেনি তিনি। লোকলজ্জার ভয়ে বাবার পৈতৃক ভিটা ছেড়ে সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে বসবাস করছেন। কিছুদিন আগে দেখা হয় পাগলা কানাই ইউনিয়নের খাজুরা গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাঈদের সাথে। তিনি আইয়ুব আলীকে অপরাধ জগতে ফিরে না যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। এরপর থেকে আইয়ুব আলী সকল প্রকার অন্যায় কাজ থেকে দুরে থেকে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তিনি বলেন, আমার যৌবন কাল কেটেছে জেল খানায়। জীবনের অর্থ আজ বুঝতে পেরেছি। তাই আমি স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। এলাকার সকলে আমাকে খারাপ চোখে দেখত। এখন আর আমি খারাপ কাজ করিনা। ভবিষ্যতে কোন অপরাধ করব না। আমার সামনে যদি কেউ অন্যায় অপরাধ করে তাহলে তাকে বাঁধা দিব। তিনি দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাংবাদিক জাহিদুর রহমান তারিককে বলেন, অন্যায় কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি। তবুও কিছু মানুষ আমাকে খারাপ চোখে দেখে। তাইতো প্রতিদিন ঝিনাইদহ সদর থানায় এসে হাজিরা দিই। সদর থানার ওসি এমদাদুল হক স্যার খুব ভালো মানুষ। তিনি আমাকে আরও ভালোভাবে চলার পরামর্শ দিয়েছেন। আমি চাই তার পরামর্শ অনুযায়ী বাকি জীবনটা সৎ ও নিষ্ঠার সাথে কাটাতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝিনাইদহের আইয়ুব আলী ডাকাতি ছেড়ে এখন রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন

আপডেট সময় : ০৮:৪২:২৮ অপরাহ্ণ, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮