মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় আওয়ামিলীগ নেতাকে হত্যা চেষ্টা-পিটিয়ে হাসপাতালে ভর্তি,টাকা লুট

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৪০:৫৬ অপরাহ্ণ, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৮১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় আওয়ামিলীগ নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষ। এঘটনার সময় দোকান ঘরের ক্যাশ ড্রয়ার থেকে আসামীরা নগদ ৩২ হাজার টাকাও লুটে নেই বলে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেছে আহত আওয়ামিলীগ নেতা নাসির উদ্দিনের (৩৫) ভাই আশরাফুল ইসলাম। বিষয়টি ঝিনাইদহ সদর থানার এসআই মো.কাশেম ঘটনার তদন্ত করছেন। সদর থানার লক্ষীকোল গ্রামের এলাহী মন্ডলের ছেলে নাসির উদ্দিন সদর হাসপাতালের সাজার্রী ওয়ার্ডের ৫নং বিছানায় বর্তমানে ভর্তি রয়েছে। এ ব্যাপারে আহত’র ভাই আশরাফুল ইসলাম সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। ঝিনাইদহ সদর থানার এসআই কাশেম ঘটনার তদন্ত করছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় চা বিক্রি করেন নাসির উদ্দীন। বৃহস্পতিবার দুপুরে লক্ষীকোল গ্রামের মৃত জহর আলী মোল্লার ছেলে আসমত আলী ও আসমত মোল্লার ছেলে রবজেল মোল্লা দোকানের সামনে বেঞ্চের সাথে বাইসাইকেল রাখা নিয়ে বিবাদে লিপ্ত হয়। বাই সাইকেল রাখতে নিষেধ করিলে আসমত ও রবজেল গালিগালাজ করে। এ সময় নাসির তাদের দোকানের সামনে থেকে চলে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে নাসিরকে আঘাত করে। সে সময় নাসির উদ্দিনের ভাই আশরাফুল ঠেকাইতে গেলে আসমত আলী আশরাফুলকেও কিল ঘুষি মেরে জখম করে। নাসির অভিযোগ করেন, মারামারির সময় আসমত তার ক্যাশ থেকে বত্রিশ হাজার টাকা লুট করে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ শেখ সাংবাদিকদের জানান, আমরা এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, আইন মোতাবেক তদন্ত করে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় আওয়ামিলীগ নেতাকে হত্যা চেষ্টা-পিটিয়ে হাসপাতালে ভর্তি,টাকা লুট

আপডেট সময় : ০৮:৪০:৫৬ অপরাহ্ণ, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮