মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নান্দাইলে কওমী মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী নিখোঁজ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৩৯:০৮ অপরাহ্ণ, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৮১ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নান্দাইল উপজেলার উম্মে কুলসুম কওমী মহিলার মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী মাসুদা আক্তার (১৫) ৫ দিন যাবত রহস্যজনক নিখোঁজ রয়েছে। জানাযায়, আচারগাঁও ইউনিয়নের দক্ষিন হাওলা পাড়া গ্রামের মো. আব্দুস সোবহানের কন্যা মাসুদা আক্তার গত ২৯ জানুয়ারী সকাল ৯টায় আচারগাঁও নদীরপাড় খালা শাহানারা বেগমের বাসা থেকে সকালের নাস্তা খেয়ে মাদ্রাসায় আসার পথে রহস্যজনক ভাবে নিখোজঁ হয়ে যায়। মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান ও ছাত্রীর ভাই হাফেজ খলিলুর রহমান জানান ৪দিন যাবত আত্মীয় স্বজন সহ নানাস্থানে খোজঁ নেওয়ার পরেও ছাত্রীর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের ধারনা কৌশলে ছাত্রীটিকে অপহরণ করা হয়েছে। ছাত্রীর পিতা আব্দুস সোবহান ২৯ জানুয়ারী নান্দাইল মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। ডায়েরী নং ১২৭৬। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইউনুস আলী জানান, ছাত্রীটি নিখোঁজের বিষয়ে অথবা অপহরণ সন্দেহে ছাত্রীর পিতা মামলা করতে চাইলে মামলা নথিভূক্ত করা হবে। জিডির বিষয়ে খোজঁ খবর নেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

নান্দাইলে কওমী মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী নিখোঁজ

আপডেট সময় : ০৮:৩৯:০৮ অপরাহ্ণ, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮