মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জে যাত্রীবাহী বাসে অগ্নিকান্ড নিহত ১ আহত ১০

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:১৭:৪৬ অপরাহ্ণ, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮
  • ৮৩৯ বার পড়া হয়েছে

মোঃ সুমন আলী খাঁন, হবিগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার মডেল বাজার নামকস্থানে চলন্ত বাসে ট্রাকের ধাক্কা লেগে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ঘটনাস্থলেই গাড়িতে আটকা পড়ে বাস চালক আগুনে পুড়ে নিহত হয় এতে আহত হন আরো ১০জন যাত্রী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, সংবাদটি লেখা পর্যন্ত নিহত চালকের পরিচয় সনাক্ত করা যায়নি। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে সিলেট গামী যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৬৮২) উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে পৌছামাত্রই পিছন দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক বাসটিকে মারাত্মক ভাবে ধাক্কা দেওয়া মাত্রই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যায়, তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করলেও মালামাল ও চালককে উদ্ধার করা সম্ভব হয়নি সবার চোখের সামনেই জ্বলে পুড়ে অঙ্গার হলেন বাস চালক। এ ব্যপারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক এ প্রতিবেদককে জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করি, তবে নিহত বাস চালকের পরিচয় পাওয়া না গেলেও তিনি নিহতকে এই গাড়ীর হেলপার বলে দাবী করেন। স্থানীয় লোকদের অভিযোগ হাইওয়ে পুলিশের চেকপোষ্টে কারনে ট্রাককে ধাওয়া করলে ঘন কুয়াশায় এই দূর্ঘটনা ঘটে। এই অভিযোগ প্রত্যাখান করে হাইওয়ে পুলিশের এসআই নজরুল ইসলাম বলেন, এ সময় ঘটনাস্থলে পুলিশের কোন চেকপোষ্ট ছিলনা আর ধাওয়ার কোন ঘটনা ঘটেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জে যাত্রীবাহী বাসে অগ্নিকান্ড নিহত ১ আহত ১০

আপডেট সময় : ০৮:১৭:৪৬ অপরাহ্ণ, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮