মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

১১০ দিন পর গুম হওয়া কোটচাঁদপুরের কলেজ ছাত্রকে চোখ বেধে ফেলে গেছে

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৪৮:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৯৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রায় চার মাস আগে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া ঝিনাইদহের কোটচাঁদপুরের কলেজ ছাত্র মাকছুদুর রহমান রানাকে চোখ বাধা অবস্থায় কে বা কারা ফেলে রেখে গেছে। বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের পাশে রানা নিজেকে আবিস্কার করে। এরপর তিনি বাড়িতে ফোন করলে স্বজনরা এসে তাকে নিয়ে যায়। মাকছুদুর রহমান রানা কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। পরিবারিক সুত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ অক্টোবর হরিণদিয়া গ্রাম থেকে রানাকে উঠিয়ে নিয়ে যায়। এ সময় রানা মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হচ্ছিল। একটি দামী গাড়িতে উঠিয়ে মোবাইলের টাওয়ার বানানোর জন্য জায়গা দেখানোর কথা বলে অজ্ঞাত ব্যক্তিরা তাকে নিয়ে যায়। এরপর থেকে রানা নিখোঁজ ছিল। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় জিডি ও অক্ষত উদ্ধারের দাবীতে ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে রানার পরিবার। অবশেষে ১১০ দিন পর রানা অক্ষত অবস্থায় বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে রানা স্বজনদের জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে গিয়েছিলো। এর বাইরে সে কিছু বলেনি। রানার চাচাতো ভাই মাসুম বিল্লাহকেও উঠিয়ে নিয়ে যাওয়ার পর গ্রেফতার দেখায় র‌্যাব। এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, মাকছুদুর রহমান রানাকে চোখ বাধা অবস্থায় কালীগঞ্জ শহরে পাওয়া গেছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি বলেন প্রায় ২/৩মাস আগে কে বা করা রানাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও করা আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

১১০ দিন পর গুম হওয়া কোটচাঁদপুরের কলেজ ছাত্রকে চোখ বেধে ফেলে গেছে

আপডেট সময় : ০৪:৪৮:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০১৮