সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

গভীর রাতে অসহায় শীতার্তদের পাশে ঝিনাইদহের পুলিশ সুপার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:১৩:৩৩ অপরাহ্ণ, শনিবার, ২৭ জানুয়ারি ২০১৮
  • ৭৯১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে গভীর রাতে অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন তিনি। রাতে তিনি শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, হামদহ, হাসপাতাল মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল, আরাপপুর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। পুলিশ সুপার মিজানুর রহমানের আগমনে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিলেন ছিন্নমূল এসব মানুষ। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই পুলিশ সুপার নিজেই উপস্থিত হয়ে ছিন্নমূল নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে। তবে কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি। আরাপপুর বাসস্ট্যান্ডে কম্বল পেয়ে নাজির শেখ নামে এক বৃদ্ধ দৈনিক মাথাভাঙ্গার প্রতিবেদক জাহিদুর রহমান তারিককে বলেন, আমি তো জানতাম পুলিশ রাতে আসামী ধরতে বের হয়। কম্বল দিতে বের হয় এটা প্রথম দেখলাম। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি। জেলা পুলিশের পক্ষ থেকে এর আগে পুলিশ লাইনসে ২ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল দেওয়া হয়েছে। প্রচন্ড শীতের কারণে রাতে রিক্সা চালক, শ্রমিক, নিরাপত্তা প্রহরী শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া। কম্বল বিতরনের সময় পুলিশ সুপার মিজানুর রহমানের সাথে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আল মামুন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ডিবি ওসি জাহাঙ্গীর আলম, ডিএসবি শাখার ওসি মীর শরিফুল হকসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।:

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

গভীর রাতে অসহায় শীতার্তদের পাশে ঝিনাইদহের পুলিশ সুপার

আপডেট সময় : ০৯:১৩:৩৩ অপরাহ্ণ, শনিবার, ২৭ জানুয়ারি ২০১৮