মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় সেরা ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:১২:৫৮ অপরাহ্ণ, বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮
  • ৭৯৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলীম, জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ঈশিতা ইসলাম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের নিদের্শনায় সদর উপজেলা পরিষদের আয়োজনে এ প্রতিযোগিতায় ১’শ ৩৫ টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯ টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অধিকার করে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর শিক্ষার্থী খাইরুল নাহার লাম, দ্বিতীয় স্থান অধিকার করে মুমতাহিনা মম, ৩য় স্থান অধিকার মুবতাসিম ফুয়াদ মুগ্ধ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস বলেন, শিক্ষার মান উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় সেরা ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ

আপডেট সময় : ০৮:১২:৫৮ অপরাহ্ণ, বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮