সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

প্রধানমন্ত্রী বরাবর আবেদন প্রেরণ নান্দাইলে শিশু বিথী হত্যা মামলার সঠিক তদন্তের দাবী ॥

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২০:১৩ অপরাহ্ণ, বুধবার, ১৭ জানুয়ারি ২০১৮
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরসভা এলাকায় বিগত ৩রা মার্চ ২০১৬ সনে চন্ডীপাশা গ্রামের মোঃ দ্বিন ইসলাম দীরু’র ১৭ মাসের কন্যা বিথী প্রতিপক্ষের ছুরির আঘাতে মারাত্মক আহত হওয়ার পর ৫ই মে ২০১৬ইং তারিখে চিকিৎসারত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। উক্ত ঘটনায় তৎকালীন সময়ে বিথীর পিতা মোঃ দ্বিন ইসলাম নান্দাইল মডেল থানায় সুনির্দিষ্ট ১১জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং ১১ তারিখ-১৩/০৩/১৬ইং। পরবর্তী সময়ে নান্দাইল মডেল থানা, ময়মনসিংহ ডিবি হয়ে সিআইডি মামলাটি তদন্তের দায়িত্ব পায়। ময়মনসিংহ সিআইডি’র পুলিশ পরিদর্শক কাজী নাসির উদ্দিন মামলাটি দীর্ঘ সময় তদন্তের পর মৃত ছাবির উদ্দিনের পুত্র মোঃ শাহজাহান বেপারী সহ ১১জন আসামীকে মামলা থেকে অব্যাহতি প্রদান করে মামলার বাদী দ্বিন ইসলামকে আসামী করে নান্দাইল মডেল থানায় নতুন করে একটি মামলা নথিভূক্ত করেন। সিআইডি’র এই তদন্তের বিরুদ্ধে দ্বিন ইসলামের স্ত্রী মোছাঃ বিউটি আক্তার বাদী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, ময়মনসিংহ বিভাগের পুলিশ কমিশনার, ময়মনসিংহ পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর গত ৪ঠা জানুয়ারী ২০১৮ একটি স্বারকলিপি প্রদান করেন। স্বারকলিপিতে তার স্বামী দ্বিন ইসলামকে সম্পূর্ণ নিরাপরাধ দাবী করে নান্দাইল মডেল থানার মামলা নং ১১/২০১৬ এর সকল আসামীদের বিরুদ্ধে চার্জশীট প্রদানের মাধ্যমে সুবিচার দাবী করেন। উল্লেখ্য বর্তমানে সিআইডি ময়মনসিংহ জেলার পুুলিশ পরিদর্শক কাজী নাসির উদ্দিনের দায়েরকৃত মামলায় নিজ কন্যা হত্যার অভিযোগে (মামলা নং ২৮ তারিখ-২৬/১১/২০১৭) দ্বিন ইসলাম ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে। অভিযোগকারী বিউটি আক্তার জানান তাঁর স্বামী নিরাপরাধ এবং দরিদ্র হওয়ায় মামলার সঠিক বিচার না পেয়ে বাদী আসামী হয়ে জেলে বন্দি আছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী সহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তপক্ষের মাধ্যমে মামলাটি পুন:তদন্তের ব্যবস্থা গ্রহন করে দ্বিন ইসলামের মুক্তি দাবী সহ শিশু হত্যাকারী ১১ জনের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করেন। দ্বিন ইসলামের স্ত্রী বিউটি আক্তার জানান সিআইডি কর্তৃক মূল মামলার অব্যাহতি পত্রের বিরুদ্ধে ইতিমধ্যে বাদী পক্ষ থেকে বিজ্ঞ আদালতে নারাজী দাখিল করা হয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বরাবর আবেদন প্রেরণ নান্দাইলে শিশু বিথী হত্যা মামলার সঠিক তদন্তের দাবী ॥

আপডেট সময় : ১২:২০:১৩ অপরাহ্ণ, বুধবার, ১৭ জানুয়ারি ২০১৮