সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

কানাডার সংসদ নির্বাচনে লড়ছেন মাগুরার খালিশ আহমেদ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৯:৫৭ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
  • ৮৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের ছেড়ে দেওয়া আসনে অনুষ্ঠেয় উপনির্বাচনে এনডিপির প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করলেন মাগুরার ছেলে খালিশ আহমেদ ।মনোনয়ন পাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। খালিশ এক প্রতিক্রিয়ায় বলেন, বিষয়টি বড় চ্যালেঞ্জ। নির্বাচনে জয়ী হতে সবার সহযোগিতা চান তিনি।

গত বছরের আগস্ট মাসে স্টিফেন হারপার হাউস অব কমন্স থেকে পদত্যাগ করলে ক্যালগেরি হেরিটেজ আসনটি শূন্য হয়ে যায়। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে এ আসনে নতুন নির্বাচন হতে হবে। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার রাজনীতিক খালিশ আহমেদের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের হরেকৃষ্ণপুর গ্রামে।

বাংলাদেশের এক নিভৃত গ্রাম থেকে উঠে এসে কানাডার জাতীয় সংসদ নির্বাচনে খালিশের প্রার্থী হওয়ার গল্প এখন মানুষের মুখে মুখে। ব্রিটেনের পর কানাডায় প্রথম কোনো বাংলাদেশীর জাতীয় নির্বাচনে অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

ক্যালগেরি হেরিটেজ আসনের আসন্ন উপনির্বাচনে জ্বালানি বিজ্ঞানি খালিশ আহমদের মনোনয়নের বিষয়টি আলোচনায় আসে। এ আসনটি কনজারভেটিভ পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত জাতীয় নির্বাচনে খালিশ আহমেদ ক্যালগেরি সিগন্যাল এলাকা থেকে এনডিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে তিনি হেরে যান।

এবার মূলধারার মিডিয়া এবং জনগণের মধ্যে খালিশ আহমদের বক্তব্য বিশেষ গুরুত্ব পাওয়ায় স্টিফেন হারপারের ছেড়ে দেওয়া আসনে খালিশ আহমদের মনোনয়ন নিশ্চিত করে এনডিপি।

নির্বাচনে হেরে গেলেও বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ জ্বালানি বিজ্ঞানির বক্তৃতা-বিবৃতি আলবার্টাবাসীর বিশেষ নজর কাড়ে। আলবার্টার মূলধারার মিডিয়াগুলোও তাকে বিশেষ গুরুত্ব দেয়। নির্বাচনী প্রচারণায় দেওয়া তার ভাষণ স্থানীয় কয়েকটি টিভি চ্যানেল গুরুত্ব দিয়ে প্রচার করায় তিনি ভালো অবস্থানে আছেন বলে জানা গেছে।  কনজারভেটিভ পার্টি এ আসনে ব্যবসায়ী বব বেনজেনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

খালিশ আহমেদ হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাস করে উপজেলা সদরের ঐতিহ্যবাহী আরএসকেএইচ ইনস্টিটিউশনে ভর্তি হন। তার বাবা আফছার উদ্দিন আহমেদ এ প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। মাতা খুরশিদা পারভীন গৃহিণী।

১৯৮৮ সালে এসএসসি পাস করার পর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পিএইচডি করতে নরওয়ে যান। সেখানে আরেক দফা এমএ ডিগ্রি নিয়ে চলে আসেন কানাডার ক্যালগেরিতে। সেখানে তেল কোম্পানিতে ভূতত্ত্ববিদ হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন।

ভূতত্ত্ববিদ হিসেবে বিশেষ অবদান রাখায় তিনি কানাডায় জনপ্রিয়তা পান। এক সময় মূলধারার রাজনীতিতে জড়িয়ে পড়েন। স্ত্রী হামিদা নাসরিন, এক ছেলে ও মেয়েকে নিয়ে কানাডায় বাস করেন খালিশ আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করা হামিদা নাসরিন কানাডার একটি কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

খালিশ আহমেদের বাবা-মা বলেন, কানাডার জাতীয় নির্বাচনে তাদের ছেলে প্রতিদ্বন্দ্বিতা করছে এটা সবার জন্য আনন্দের। বিজয়ী হয়ে মহম্মদপুর তথা দেশের মুখ উজ্জল করবে এটাই তাদের প্রত্যাশা। এ জন্য দেশবাসী ও কানাডা প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া ও সহযোগিতা চান তারা।

খালিশ আহমেদ বলেন, নির্বাচনে জয়ী হলে নিম্ন-মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করবেন এবং নতুন প্রজন্মের সম্ভাবনা কাজে লাগাবেন। পাশাপাশি নিজের জন্মভূমির জন্য কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সবার কাছে দোয়া চান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

কানাডার সংসদ নির্বাচনে লড়ছেন মাগুরার খালিশ আহমেদ !

আপডেট সময় : ০১:৫৯:৫৭ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭