মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে বাল্যবিয়ে প্রতিরোধে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ:মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু

  • আপডেট সময় : ১১:৫৯:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ৩ জানুয়ারি ২০১৮
  • ৭৯৮ বার পড়া হয়েছে

বাল্য বিবাহ রোধে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনা ও শিক্ষা-মেয়র সাইদুল করিম মিন্টু

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ

বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধী। সমাজ থেকে এ ব্যাধী দুর করতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু এক ব্যাতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন। ছাত্রীদের মাঝে বিনামুল্যে বিতরণ করেছেন বাইসাইকেল। সোমবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তিনি বাইসাইকেল বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রিয়নাথ স্কুল এন্ড কলেজের সভাপতি জাহাঙ্গীর হোসাইন, রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সাইদুল করিম মিন্টু বলেন, বাল্যবিয়ে বন্ধে সরকার বিভিন্ন প্রোগ্রাম, প্রকল্প ও কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাল্যবিয়ে কমে আসবে। সরকার বাল্যবিয়ের বিষয়ে সচেতন হওয়ার কারণে সংশিষ্টরাও এ বিষয়ে সোচ্চার হয়েছে। মাঠপর্যায়ে তারা বাল্যবিয়ে বন্ধে কার্যকর ভূমিকা রেখে চলেছে। বাল্য বিবাহ রোধে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে সচেতনা ও শিক্ষা। কেননা যখন সবাই সচেতন হবে তখন বাল্য বিবাহ রোধে সবাই ভূমিকা রাখতে পারবে। এছাড়া শিক্ষা হলো নারীদের জন্য অপরিহার্য। শিক্ষিত নারী-ই পারে সমাজের সকল অনিয়মেয় বিরুদ্ধে সোচ্চার হতে। নারীরা যখন তাদের অধিকার আদায়ের ব্যাপারে সচেতন হবে তখন আশে পাশের মানুষগুলো অন্তত নড়েচড়ে বসবে। কোন কিছু চাপিয়ে দিতে তারা ভাববে। এখন সময় এসেছে নারীদের নিজেদের অধিকার বুঝে নেয়ার। বাল্য বিবাহ রোধে নারীদের কেই কার্যকরী ভূমিকা রাখতে হবে। পরিবারে বোঝা না হয়ে নিজেকে শিক্ষিত ও স্বাবলম্বী করতে হবে। মোটকথা বাল্যবিবাহ বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সচেতন করতে হবে পিতা-মাতাকে, বিভিন্ন পদক্ষেপ হাতে নিতে হবে। তা হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝিনাইদহে বাল্যবিয়ে প্রতিরোধে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ:মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু

আপডেট সময় : ১১:৫৯:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ৩ জানুয়ারি ২০১৮