সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

উৎসবমুখর পরিবেশে কামারখন্দে বই বিতরণ উৎসব

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৩০:০১ অপরাহ্ণ, সোমবার, ১ জানুয়ারি ২০১৮
  • ৭৭১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জের কামারখন্দে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বই বিতরণ উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শিফা নুসরাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ বছর উপজেলায় মাধ্যমিক দপ্তরের আওতায় ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার ৩শ’ ৮৮ জন শিক্ষার্থীদের মাঝে ২ লক্ষ ৯০ হাজার ৫শ’ ২৫টি নতুন বই বিতরণ করা হবে।
অপরদিকে সকাল ১০টায় জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এ বছর উপজেলায় প্রাথমিক দপ্তরের আওতায় ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১ হাজার ৯শ’ ২০ জন শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ ৭ হাজার টি নতুন বই বিতরণ করা হবে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

উৎসবমুখর পরিবেশে কামারখন্দে বই বিতরণ উৎসব

আপডেট সময় : ০৯:৩০:০১ অপরাহ্ণ, সোমবার, ১ জানুয়ারি ২০১৮