সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

দেশের উন্নয়নে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে- মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু

  • আপডেট সময় : ১২:০৮:২৩ অপরাহ্ণ, সোমবার, ১ জানুয়ারি ২০১৮
  • ৭৮৩ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র ও ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি’র নব-নির্বাচিত সভাপতি আলহাজ সাইদুল করিম মিন্টু বলেছেন, দেশের উন্নয়নে সর্বস্তরের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীরা দেশের চালিকাশক্তি। তাদের নি:স্বার্থ কর্মকান্ডই পারে সমাজ ব্যবস্থাকে উন্নত করতে। বাংলাদেশকে একটি উন্নতশীল দেশ হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ীদের অবদান রয়েছে। শুধুমাত্র মুনফার উদ্দেশ্যে নয়, দেশের উন্নয়নে কাজ করতে হবে তাদের। শনিবার রাতে ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি’র নব-নির্মিত রাহুল স্মৃতি অডিটরিয়াম উদ্বোধন কালে তিনি তার বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশের প্রবৃদ্ধির হার অনেক বেড়ে গেছে। প্রবৃদ্ধির হার আরও বাড়ানোর জন্যে সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রবৃদ্ধির হার বাড়বে ইনভেস্টমেন্টের ওপর। বর্তমান বিশ্বে ব্যবসার ধরণ পাল্টেছে। আমাদেরকেও আমাদের উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধিসহ দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন সাধনে এ ধরনের পরিকল্পনা গ্রহনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। নিজের আয় বাড়ানো, অন্যের আয় বাড়ানো, সরকারকে ট্যাক্স দেয়া, দেশের উন্নয়ন সাধন করা এসব চিন্তা নিয়ে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। শহরের হামদহ স্ট্যান্ডে চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি’র ৩য় তলায় রাহুল স্মৃতি অডিটরিয়াম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই, জেলা প্রশাসক জাকির হোসেন, চেম্বার অব কমার্সের বিদায়ী সভাপতি মীর নাসির উদ্দিন, সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন হিলু, বর্তমান পরিষদের সদস্য ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুলসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভা শেষে প্রয়াত রাহুল’র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে- মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু

আপডেট সময় : ১২:০৮:২৩ অপরাহ্ণ, সোমবার, ১ জানুয়ারি ২০১৮