সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

লামায় পিইসি পরীক্ষায় বালিকারা এগিয়ে রয়েছে বালকের তুলনায়: জিপিএ-৫ পেয়েছে ৯৮৪ জন

  • আপডেট সময় : ১২:৩৭:৫৬ অপরাহ্ণ, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
  • ৮৪৫ বার পড়া হয়েছে

মো. মো. ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি।

লামা উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে বালিকারা এগিয়ে রয়েছে বালকের তুলনায়। পরীক্ষায় সর্বমোট পাশ করেছে ২ হাজার ৭৫৬ জন। মোট পাসের হার ৯৬ দশমিক ৮৪ শতাংশ। এর মধ্যে বালকদের পাশের হার ৯৬.৩৪% আর বালিকাদের পাশের হার ৯৭.২৬%। ফেল করেছে ৪৮ জন বালক ও ৪২ জন বালিকা।

শনিবার প্রকাশিত ফলাফল ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলার সকল ধরণের প্রাথমিক বিদ্যালয়ের মোট ২ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করে ২ হাজার ৭৫৬জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩২ জন। ১ হাজার ৩১২ জন বালক পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ২৬৪ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১১ জন। আর মোট ১ হাজার ৫৩৪ জন বালিকা পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৪৯২জন। এতে জিপিএ-৫ পেয়েছে ১২১ জন।

এ বিষয়ে লামা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতীন্দ্র মোহন মন্ডল বলেন, এবারের পিইসি পরীক্ষায় এ+ প্রাপ্তদের দিকে লামা উপজেলা জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আগামীতে আরো ভালো ফলাফল করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

লামায় পিইসি পরীক্ষায় বালিকারা এগিয়ে রয়েছে বালকের তুলনায়: জিপিএ-৫ পেয়েছে ৯৮৪ জন

আপডেট সময় : ১২:৩৭:৫৬ অপরাহ্ণ, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭