মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের পোড়াহটি ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের উপ-নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন ॥লাকি নির্বাচিত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৪৪:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ থেকেঃ ঝিনাইদহের পোড়াহটি ইউনিয়নের ১ (১.২ ও ৩) নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের উপ-নির্বাচন গোলযোগ বিহীন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। মাইক মার্কা নিয়ে বেসরকারী ফলাফলে মোছাঃ লাকি খাতুন ২ হাজার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান ।  ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। ৫ হাজার ৬৪৮ ভোটারের মধ্যে  তিন হাজার ৬৬৪ ভোট পোল হয়। ভোটের পোল হয় শতকারা ৬৪.৮৭ ভাগ। হীরাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, রুপদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বারুইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোথাও কোন বিশৃংখলতা দেখা যায়নি। সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।  পুলিশ ও আনসার সদস্যর পাশাপাশি সাদাপোশাকধারী পুলিশ ছিল। তাছাড়া একটি মোবাইল কোট সর্বদা কেন্দ্রগুলিতে অবস্থান করেছিল। মোবাইল কোট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন।  ভোট গননা শেষে মোছাঃ লাকি খাতুন ২ হাজার ১০ ভোট পান । তার নিকতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ আনজিলা বেগম ১ হাজার ৫৮১ ভোট পান। লাকি খাতুন ৪২৯ ভোট পেয়ে বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। ভোটগননার পরপর ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের ১.২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের উপ-নির্বাচনে মোছাঃ লাকি খাতুন মেম্বর নবনির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান ওয়ার্ডবাসী। উল্লেখ্য, গত ৭ আগষ্ট ২০১৭ তারিখে পোড়াহটি ইউনিয়নের ১ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের একজন মহিলা সদস্যর মৃত্যুতে শুন্য হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঝিনাইদহের পোড়াহটি ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের উপ-নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন ॥লাকি নির্বাচিত

আপডেট সময় : ০৪:৪৪:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭