সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ঝিনাইদহের মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রশিদ বিশ্বাস আর নেই

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:০০:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল’র পিতা বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রশিদ বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। বুধবার রাতে ঢাকা ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বৃৃহস্পতিবার বাদ যোহর শৈলকুপা উপজেলার পাচপাখিয়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। এসময় জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। তিনি তিন ছেলে ও দুই মেয়ে’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বিশ্বাস শৈলকুপা প্রতিবন্ধী বিদ্যালয় ও বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের পরিচালক ছিলেন। মরহুমের ২য় পুত্র হেলাল উদ্দিন বিশ্বাস শৈলকুপার আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কনিষ্ঠপুত্র নুর আলম বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের পরিচালক হিসেবে কর্মরত আছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাড. খোন্দকার শামসুল হক রেজা, ঝিনাইদহ জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুর রহমান সোম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রশিদ বিশ্বাস আর নেই

আপডেট সময় : ০৪:০০:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭