সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আজ মেহেরপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু !

  • আপডেট সময় : ১১:৫১:৫৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার সকাল থেকে মেহেরপুরে শুরু হবে তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। ইজতেমা উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজ মাঠে সকল প্রস্তুতি শেষ হয়েছে। নির্মান করা হয়েছে কয়েকশত টয়লেট। পৌরসভার সহায়তায় সরবরাহ করা হচ্ছে পানি। দেশের বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যে আসতে শুরু করেছে মুসল্লিরা। আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার হাজার হাজার মানুষ সেখানে জুম্মার নামাজ আদায় করবেন। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা।

মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান জানান, ইজতেমাকে কেন্দ্র করে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেখানে পুলিশের টহল টিম থেকে শুরু করে সাদা পোশাকে পুলিশ কাজ করবে। এছাড়াও ইজতেমাকে কেন্দ্র করে শহরে যাতে কোন ধরনের জানজটের সৃষ্টি না হয়, সেই লক্ষে ট্রাফিকিং ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আজ মেহেরপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু !

আপডেট সময় : ১১:৫১:৫৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭