সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মেহেরপুর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত !

  • আপডেট সময় : ১১:৫০:১৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে শহীদ সামসুজ্জোহা পার্কে ওই সম্মেলনের আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা আখতার বানু, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোজাউল ইসলাম রেজা, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাঝারুল ইসলাম শামিম, উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক অমিত হাসান, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় সম্মেলন উদ্বোধণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হুসাইন।

এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শান্তির প্রতীক ‘পায়রা’ উড়ানো হয়। আলোচনা পর্ব শেষে নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলা ছাত্রলীগে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদকের ২৪জন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার কোন খবর পাওয়া যায়নি।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মেহেরপুর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত !

আপডেট সময় : ১১:৫০:১৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭