সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মিয়ানমারে বিজিবি ও ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিট্রেশন ডিপার্টমেন্টের পতাকা বৈঠক : ৬ বাংলাদেশী ফেরত

  • আপডেট সময় : ০৬:৩৫:১৭ অপরাহ্ণ, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭
  • ৮০৫ বার পড়া হয়েছে

জিয়াবুল হক, টেকনাফ :
মিয়ানমারে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও মিয়ানমার ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সাজাভোগকারী ৬ বাংলাদেশীকে ফেরত দেওয়া হয়েছে।
সুত্রে জানা যায়, গতকাল ১৮ ডিসেম্বর বেলা ১১টার দিকে মিয়ানমারের মংড ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টে বিজিবি ও মিয়ানমার ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্টের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশ ৯ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির কোম্পানী কমান্ডার মোঃ ইব্রাহীম হোসেন এবং মিয়ানমার ৯সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউ অং ক্যা চেইন। প্রায় আধ ঘন্টাব্যাপী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে
ফলপ্রসু আলোচনা শেষে মিয়ানমার কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে সেন্টমার্টিনের জিনজিরার সায়ের মোহাম্মদের পুত্র হামিদ হোসেন (৩৭), অলিয়াবাদের খুইল্যা মিয়ার পুত্র মোঃ রশিদ উল্লাহ (৩২),জিনজিরার লাল মিয়ার পুত্র সাদ্দাম হোসেন (২২), অছিউর রহমানের পুত্র ফজল আহমদ (৩৫), ইসমাইলের পুত্র মোঃ হোছন (৩৫) ও মৃত আলী চাঁনের পুত্র হাশিম (২২) কে ফেরত দেওয়া হয়। উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে কক্সবাজার জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক, কক্সবাজার জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে এসআই আবুল খায়ের, জেলা ডিএসবি বিশেষ শাখার প্রতিনিধি ডিএসবি ইন্সপেক্টর শফিকুর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন। ফেরত আসা বাংলাদেশী নাগরিকদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য একটি সাধারণ ডায়েরী করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মিয়ানমারে বিজিবি ও ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিট্রেশন ডিপার্টমেন্টের পতাকা বৈঠক : ৬ বাংলাদেশী ফেরত

আপডেট সময় : ০৬:৩৫:১৭ অপরাহ্ণ, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭