সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

লক্ষ্মীপুরে নবগঠিত পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন !

  • আপডেট সময় : ০৬:২২:০৩ অপরাহ্ণ, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ

লক্ষ্মীপুরে পৌর ছাত্রদলের নবগঠিত কমিটিকে অসাংগঠনিক, অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রের অষ্টম ধারা পরিপন্থি উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রদলের একাংশ। আজ সোমবার সকালে শহরের জেলা বিএনপির অস্থায়ী কার্যলয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পৌর ছাত্রদলের সভাপতি মোসাদ্দেক হোসাইন বাবর অভিযোগ করে বলেন, জেলা বিএনপির গ্রুপিংকে কেন্দ্র করে গত ১৬ ডিসেম্বর কোন কাউন্সিল বা সাধারণ সভা না করে সাবেক এমপি ত্র্যানী’র বাসভবনে অসাংগঠনিক ও অগণতান্ত্রিক পন্থায় বিবাহিত ও অ-ছাত্রদের দিয়ে পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যেমে সমালোচনার ঝড় উঠে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা দাবী করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই নির্বাচিত পৌর কমিটি ভেঙ্গে নতুন এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসাইন বাবরকে আহবায়ক ও সাবেক সহ-সভাপতি রেজওয়ার হোসেন আকবরকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আরেকটি পাল্টা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের প্রথম যুগ্ন সম্পাদক গাজী সামছুর রহমান সবুজ, যুগ্ন সম্পাদক সুমন ভুঁইয়া, তথ্য ও গবোষনা সম্পাদক সহেল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক আমজাদ হোসেনসহ জেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

পরে নতুন এ কমিটির নেতাদের নিয়ে শহরে একটি আন্দন মিছিল বের হয়। মিছিলটি শহরের উত্তর তেমুহনী এলাকায় পৌঁছলে পুলিশি বাঁধার মুখে পড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যলয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে নবগঠিত পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন !

আপডেট সময় : ০৬:২২:০৩ অপরাহ্ণ, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭